মনের কোণে অস্ফুট ইচ্ছা, তার গোপন অভিসারে রোজই টেনে নিয়ে যায় তাকে । সেই মানুষটিকে, যে কিনা তার কাগজ-কলম সাথে নিয়ে আঁকতে থাকে নানাবিধ বৈচিত্র্যময় সব ছন্দ । অনেক সময় সেখানে বাস্তব উঁকিঝুঁকি মারলেও বেশীরভাগই থাকে তার কল্পনা । সেই কল্পনাই তার প্রেম । কখনও সে মাধবীলতা, কখনও মেঘ বা কখনও তার নাম বৃষ্টি । কল্পনার বিশিষ্ট হল---সে মন আবেশ করে থাকে ঠিক রূপকথার ইন্দ্রজালের মতো । স্বপ্ন দেখা মানুষটি কলম হাতে ঘুরে বেড়ায় তার কল্পলোকে ! মনের সেই কল্পনা, নেমে আসে তার কলম বেয়ে ঘটায় সৃষ্টি । সেই সৃষ্টি যখন তার শীর্ষ বিন্দুতে পৌঁছায়......তখন তাকে বলে “কবিতা” ।
বাস্তবের টানাপোড়েন,
সংসারের কর্কশ শব্দবাণ...কিছুই তখন তাকে আর বিদ্ধ করে না ।
এই কল্পলোকে ভেসে বেড়ানো মানুষটিকে বোধ হয় আমরা “কবি”
বলে থাকি । দৈনন্দিন আর পাঁচটা সাধারণ মানুষের মতো তাঁরা হতে
পারেন না। আমরা এমন কিছু পাগল, এমন কিছু ছন্নছাড়াকে
খুঁজে পেয়েছি
আসুন,
আমরা দেখি তাঁদের ও তাঁদের কল্পলোককে । উদ্ভাবন করি তাঁদের
চিন্তাকে। ভেসে যাই,
তাঁদের সাথে কিছুক্ষণ ... ... ... বলবেন কিন্তু,
কেমন লাগলো ... ... ...
