বেশীদিন না । “মনের কোণে নিজের কলম” আমার অনুপ্রেরণা লেখা শুরু
করার । এখানে এসেই উৎসাহিত হই, ও লেখা শুরু করি । মানুষের জীবনের ভালোলাগা সুখ ,দুঃখ,প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি নিয়ে এছাড়া প্রাকৃতিক পরিবেশ মনকে যে ভাবে আবিষ্ট করে,
তার প্রতিফলন থাকে কবিতায় । প্রায় নয় মাস আমি এই পরিবারের সদস্যা ও এই পরিবার আমার
কবিতার আঁতুড়ঘর ।
মনের কোণে নিজের কলম, খুব সুন্দর, মননশীল ও রুচিসম্পন্ন একটি অনবদ্য গ্রুপ
। এখানকার প্রশাসক থকে সাধারণ সদস্য প্রত্যেকেই খুব রুচিবান ও আন্তরিক । তাঁদের অক্লান্ত
পরিশ্রমে এটি সার্থক রূপ পেয়েছে । আশা করি আরও যত দিন যাবে, এটি আরও সুন্দর থেকে সুন্দরতর
ও সার্থক রূপ পাবে ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
নীল পাখী
নীল পাখিটার ডানা ঝাপটানো
ফেরায় প্রেক্ষাপট ।
পাহাড়ী পথ সমতলে
নিশ্বাস ফেলে ।
দুর্মূল্য সময় হারিয়েছে
অভিমানের জ্বরে ।
কুয়াশার চাদর ফিরিয়ে দেয়
অর্বাচীন মুহুর্তগুলি ।
মন ছিল স্েবচ্ছানির্বাসনে......
সময়ের বদল সুখের হাতছানি......
সংকটঘন মুহুর্ত নদীর জোয়ারে...
মন খুঁজে পায় সংরক্ষিত আশ্রয় ।
স্মৃতি
চাঁদ নেমে আসে বারান্দায়
স্মৃতিপথ ঢাকা পরে গোধূলির মলিনতায়.....
বহুদূরে পড়ে থাকা অপেক্ষার প্রহর
সুরে আর বাজে নাকো তোমার কন্ঠস্বর
.......
হয়তো বা মাদকের জরুরী তলব
খরস্রোতে ভেসে যাওয়া সোনালী ক্ষন
চৈত্রের দুপুরের অলসতা মাখা পল ।
কেটে গেছে সে লগন পাখিদের কূজন ।
পলাশ শিমুল আর কৃষ্ণচূড়ার সন
ম্লান হয়ে ঝরে গেছে লবনাক্ত জল ।
আজ শুধু ভুলে যাওয়া ,লাভ নেই আর
বহুদূরে হেটে যাওয়া বিস্মৃতির পথ ।

খুব অনুভূতি মাখা লেখা...অনেক শুভেচ্ছা
ReplyDeleteমন ছুঁয়ে যাওয়া কবিতা
ReplyDeleteসুন্দর অনুভূতির কবিতা ...ভালো লাগলো ...।
ReplyDeleteদুটি কবিতাই চমৎকার। ভালো লাগলো!
ReplyDelete