ডঃ শিপ্রা মুখোপাধ্যায়


আমি যখন স্কুলে পড়ি, বয়স সাত বা আট বছর, তখন থেকেই কবিতা লেখা শুরু । আমি সব রকম বিষয়ের উপর লিখলেও, ভালোবাসার কথা বলতে বেশী পছন্দ করি । অনেক লিটল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হলেও, বই আকারে কোন প্রকাশনায় যাইনি এখনও ।
“মনের কোণে নিজের কলম”-এর সাথে প্রায় এক বছর যুক্ত । এখানকার সকল সদস্যের সহজ, সরল ও উদ্দীপনা আমাকে টেনে আনে বারে বারে ও করে উদ্দীপ্ত ।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

নতুন ভোর 

অসমাপ্ত আঁধারের রূপের নির্জনতা ,
না খুঁজে নীলিমাকে দেখো--
তাতে অনেক সৌরভ পাবে,
অনন্ত আঁধার যাবে ঝরে ।
আঁধার জড়ানো একাকী নির্জন রাত
ভরে উঠবে সাদা ফুলে ।
অন্ধকারের পদচিহ্ন মুছে দিয়ে
নিঃশেষে আঁকতে হবে রঙিন ছবি ।
চারিদিকের ভয় না এঁকে,
আঁকবে লাল আগুন, বাদামী পাতা, নতুন বিকেল ।
গোধূলীর ম্লান আলোয় ঝিলিক দিয়ে উঠবে
তোমার ভালোবাসা--
ঘাম ভেজা তোমার শরীর টা
মনে হয় আজও নক্ষত্র রোমাঞ্চিত ।
ভুলে যাবো বিরহের সুর, শ্রুতি গুলো ।
যতদূর চোখ যায় শুধু দেখবো
দিগন্তের হাসি---
এভাবেই দামোদরের মত তুমি
বয়ে চলবে------
আর আমি খুঁজে নেবো,
শালুক পাতায় নতুন ভোর ।।

অন্ধকার রাত

রাতের ইতিহাস খুঁজতে গিয়ে দেখি,
মশারীটা ফুটো হয়ে গেছে ।
পাতা ঝরা বিরহের মতো মশা গুলো
ঝরে পড়ছে টুপ টাপ টুপ টাপ ।।
ভীরু নদীর মতো আমি শুয়ে থাকি,
আর শুয়ে শুয়ে ভাবি প্রিয়তমর
অদেখা ভবিষ্যৎ ---।
শুক্লরাতে চাঁদের তরনী ভাসিয়ে,
যে উন্মাদনা আসে--
তা যতই বিচলিত হোক মঞ্জীরে মঞ্জীরে,
সে শুধুই দুঃখ রাতের গান,
সে শুধুই বাঁধন ছেঁড়া প্রান ।
তাই অশান্ত আবহাওয়ায় আজও নিজেকে
সংযত রেখে চলেছি...
পদ্মপাতায় ঘুমিয়ে আছে প্রিয়,
ভাঙা মনের দেওয়ালে আছে
অনেক স্বপ্ন আঁকা ।
অভিমান করে যেন লুকিয়ে রেখেছে
স্বপ্ন গুলো কোকিলের মতো ।
আর আমি যেন আটকে গেছি
করাত কলের দাঁতে --
তবুও মনে মনে বলি--
হে ইশ্বর;--সবাই কে ভালো রেখো,
''আমার দশা যাই হোক না কেনো
খাটো কোরোনা তোমার কল্পনা'' !!

8 comments:

  1. daarunn.... ondhokar raat er itihas sottiyi mugdho kore dy

    ReplyDelete
    Replies
    1. ONEK VALOBASA NIO MEGH...AR KHUB VALO THEKO..

      Delete
  2. অন্তর ছুঁয়ে গেলো কবিতাগুলি

    ReplyDelete
  3. খুব ভালোলাগলো ......শুভেচ্ছা রইল

    ReplyDelete
    Replies
    1. tumio onek suvechha ar valobasa nio Tapasi..

      Delete
  4. খুব ঝকঝকে লেখা...ভীষণ ভলো লাগলো

    ReplyDelete
    Replies
    1. khub khushi holam Sreelekha...khub valo theko..

      Delete