আমি বিদ্রোহী, তথা
নারীবাদী । বাংলা, তথা ভারতবর্ষ থেকে প্রায় বিগত কুড়ি বছর বিচ্ছিন্ন...সুদূর দুবাই
। ছোট বেলায়, স্কুল থেকেই অল্প অল্প লেখা শুরু । তারপরে বহু জল বয়ে গেছে….বাংলা ভাষা
মাতৃভাষা হলেও তা প্রায় ভুলতে বসেছিলাম । দেবাশীষের হাত ধরে, সেপ্টেম্বর, ২০১২...আজ
থেকে আট মাস আগে ঢুকে পড়া “মনের কোণে নিজের কলম”-এ । আবার হল লেখা শুরু । যেকোনো রোম্যান্টিক
ও সামাজিক ঘটনার প্রেক্ষাপটে লেখা পড়তে ও লিখতে ভালবাসি ।
“মনের কোণে নিজের
কলম” আমার কাছে আমার নিজের পরিবার । এখানে সবাই আমরা একই পরিবারের সদস্যের মতো, নিজের
মনের কথা প্রাণ খুলে লিখি । সকল সদস্যের মধ্যে আন্তরিকতা চোখে পড়ার মতো । আজ আমি এই
পরিবারের এক প্রশাসকের দায়িত্ব পালন করি !
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ভালোলাগা
ভালোলাগা না ভালোবাসা
?
কথাটা যাই হোক না
কেন, ''ভালো'' টা কিন্তু কমন !
ভালোলাগার থেকেই ভালোবাসার
উৎপত্তি...
ভালোবাসা না হলে ভালোলাগার
কিসে সমাপ্তি ?
কতো ক্যজুয়েলী বলো
তুমি, 'ভালোলাগে তোমাকে'
কখনো ভাবো, একথায়
আমার কি অনুভূতি জাগে ?
যেন একঝাঁক বুনো হাঁস
ডানা মেলে উড়ে যায় নীলাকাশে...
যেন কুলুকুলু নদী
বয়ে চলে এঁকেবেঁকে আপন উচ্ছ্বাসে...
যেন ঝিরিঝিরি ঝর্ণা
গান গেয়ে খিলখিলিয়ে ওঠে হেসে...
যেন সাতরঙি রামধনু
এঁকে চলে হিজিবিজি ছবি চারিপাশে...
নারকেলের কাঠিন্য
চোখে পরে, নরম শাঁস দেখতে
মনের ভেতর হয় ঝাঁকতে
...
গোলাপকে শুধু দেখেই
মুগ্ধ হও ?
তাকে আপনাতে গেলে
কাঁটার আঁচড়ও তো খেতে হয় !
তোমরা হলে রাম - রাবনের
বংশধর
কখনো অহম, কখনো বা
কর্মের জন্য ...
বারবার সীতাকেই করো
অগ্নিপরীক্ষায় অবতীর্ণ !
মান অভিমানের খেলা
খেলতে চাও ...
কারো অভিমান বোঝো,
না শুধু করাটা তোমার আয়ত্তে ?
তাই বুঝি অভিমানীনি
সীতা রাজসুখ ছেড়ে আশ্রয় চেয়েছিল ধরিত্রী মায়ের বক্ষে !
অচেনা আমি
অচেনা আমি নিজের কাছেই
।
অহরহ লড়াই নিজের সাথেই,
কে আমি ? কি চাই
?
কার জন্য লড়ি ?
কিসের লড়াই ??
ফলাফল ঘোষিত হয়েছে
জিত আমারই ঝুলিতে
পড়েছে ।
কিন্তু একী !! কেন
খুশী নই আমি ??
কেন এক অস্বস্তিবোধ
আচ্ছন্ন করে রাখে মনকে ?
জিত নয়, সহস্রবার
অভিনন্দন জানাই হারকে !!
হুম বুঝেছি, প্রতিপক্ষ
যে তুমি !!!
তোমায় হারিয়ে জিততে
রাজী নই আমি,
ভালোবাসায় আবার তুমি
আমি কি ?
হেরে যা সুখ, তা হারিয়ে
পাই কি ??
কতোদিন দেখিনি ঐ মধুর
হাসি
বয়ে গেছে কত শত কালবৈশাখী,
তবু হেঁটে চলি সীমাহীন
পথ...
সমান্তরাল রেখায়
থেকে পাশাপাশি ।
দিবাসনে যখন ক্লান্ত
আমি
আশ্রয় খুঁজি তোমার
লোমশ বুকে,
মুখ লুকিয়ে সমর্পণ
করি নিজেকে,
দুহাত দিয়ে আঁকড়ে
ধরো আমাকে
গুছিয়ে নাও নিজের
মতো করে...
ফিসফিসিয়ে বলো কানে
কানে
চলো ভেসে যায় রাগ
অনুরাগে...
মিলনে যে এতো সুখ,
কেন তা বুঝিনি আগে ।
ক্ষমতার লোভ আমার
নেই,
ভালোবেসেই ফুরিয়ে
যেতে চাই ...
অধিকার আদায়ের পক্ষপাতীও
আমি নই
শাঁখা সিঁদুরের অধিকারই
বা দাবী করেছি কই ?
ফুলের আবার পছন্দ
অপছন্দ !
তার মতামত কেই বা
জানতে চায় !!
সে তো সব কাজেই উৎসর্গীকৃতা
তাতেই তার জীবনের
পূর্ণতা,
পুষ্পাঞ্জলি হোক বা
মালাবদল
ফুলশয্যা বা মৃতশয্যা
...
সৌন্দর্য আর সৌরভ
ছড়িয়ে
জানায় সে তার উপস্থিতা
।
শুধু একটা অনুরোধ,
রেখো না মনে ক্রোধ
মানবে না তাও জানি,
তবু বলি
অগোচরে ঝরে যেতে দিও
না ...
সযত্নে সাজিয়ে নাও
মনের ফুলদানি ।
রাত্রি
নিশূতি রাত...
মৃত্যুর হাতছানি...
ঝিঁঝিঁর ডাকে আজ অদ্ভূত
মাদকতা
শনশন বাতাসে বাঈজীর
ঘুঙুরের আওয়াজ
হেলেদুলে বাঁশের আলিঙ্গন...
গল্পকথা ।
একফালি চাঁদ...
মেঘের জলসাঘর...
উঁকি মেরে চুপিসাড়ে
জানায় তার অস্তিত্ব
দূর থেকে ভেসে আসে
কোন এক বধূর চাপা কান্না
অবলা নারীর ওপর মরদটা
আজও জাহির করে...
পৌরুষ ।
নিঃঝুম নিস্তব্ধতা...
শিশুর গোঙানি...
বেশ্যা মাটা বুঝি
ব্যস্ত খদ্দের সামলাতে ,
থেকে থেকেই শেয়ালের
হুক্কাহুয়া ডাক
টলোমলো পায়ে এগিয়ে
চলে কোন এক মাতাল , বকে...
আবোল তাবোল ।
ঝুপঝাপ শব্দ ...
নিকষ কালো রাত্রি
...
শিঁটকে চোরটা বুঝি
ওই ঝাঁপ মারে পাঁচিলে
দুমুঠো অন্নের খোঁজে
অন্ধকারের যাত্রী ,
দিনের সূর্য আলোকিত
করে না জীবন...
ভালোবাসে রাত্রি...
!!!
পুরুষ অভিনেতা
আর কতো অভিনয় ভালোবাসার
?
সময় হয়েছে সত্য স্বীকার
করার...!
মনে কেন এতো দ্বন্দ
?
কেমন নারী পছন্দ
?
ঠোঁটে রঙ করা , সিফন
শাড়ী পড়া
স্লিভলেস ব্লাউজ
, গালে রুজ
এই হোক প্রেমিকার
রূপ ... !!
নাকি লাল সিন্দুরের
টিপ, মাথায় ঘোমটা
পরনে গরদ শাড়ী , লজ্জায়
মরি মরি
গৃহবধূ হোক এমনি নারী
... !!!
প্রেমিকা স্মার্ট
আধুনিকা নারী ,
কদমে কদম মিলিয়ে সব
সিদ্ধান্তে সমান অধিকারী ।
কিন্তু সে ই কি জীবনসঙ্গিনী
?
নানা তা কি কোরে মানি
?
স্ত্রী চায় ঘরের লক্ষী
, করে অগ্নিসাক্ষী
দোরগোরে অপেক্ষারতা
, পতিব্রতা
সংসার , সন্তান পালনে
ব্যস্ততা
পরিবারের সেবা , পূজো
আর্চা
হোক আমার ইচ্ছাই তার
ইচ্ছা ।
কিন্তু তাতেও কি খুশী
তুমি ?
তবে কেন দুষো মোরে
স্বামী ?
কেন বলো কিছু শেখো
, দেখো ওই আধুনিকা নারী ... !!!
আসলে পুরুষ তুমি স্বার্থপর
মহা
চাও সেটাই হোক , যখন
চাও যাহা ।
ভান করো ভালোবাসার,
মিথ্যা ঝুরিঝুরি
তোমার সুখেই সুখী
, তোমার জন্যই সবকিছু করি ।
কখনো জানতে চাও কিসে
খুশী আমি !
নিজের ইচ্ছাই জোর
করে চাপাও তুমি ।
ব্যস্ত শুধু নিজেকে
নিয়ে অহংকারী মানি
একরূপে প্রেমিকা চাও
, অন্যরূপে অর্ধাঙ্গিনী ।
এবার বন্ধ করো ভালোবাসার
অভিনয়
প্রেমিকা ও স্ত্রী
একরূপে কেন নয় !

proti ti lika pore mon chue gelo. Khubi shundor. Onek onek shuvo kamona roilo didi rite gosh.
ReplyDeleteঅনেক ভালোবাসা রইলো ফাহমিদা :)
Deletea person who acts as biding agent
ReplyDeletethank you Parna ...love you :)
Deleterita durdanto.....avinandan..!!!
ReplyDeleteঅনেক ভালোবাসা রইলো শ্রী :)
DeleteRita chaliye jao ....darun laglo .
ReplyDeleteঅনেক ভালোবাসা রইলো রুমকি :)
Deleteআমার প্রিয় রিতা , তোমার লেখা তুমি নিজেই এক অনন্যা নারী হিসাবে সব সময় সাহসের পরিচয় দাও......সুভকামনা রইল
ReplyDeleteঅনেক ভালোবাসা রইলো তাপসী ... মন ছুঁলো :)
DeleteKhub valo proyas r kobiter bisoy bostu.....kobi k suvechha....R O lekho
ReplyDeleteঅনেক ভালোবাসা রইলো মধুদি ...নিশ্চয় চেষ্টা করবো :)
Deleteতোমার লেখা পড়ে একঘেয়েমিতা আসে না । ভিন্ন স্বাদের লেখ তুমি আর এখানেই ত কবির সম্পূর্ণতা । মুগ্ধতা টুকু রেখে গেলাম
ReplyDeleteখুব ভালো লাগলো জেনে ...অনেক ভালোবাসা রইলো দিয়া :)
DeleteOchena Ami...........valobasay abar tumi ami ki? ami je tomay onek valobasi.
ReplyDeleteমুগ্ধ হলাম ...অনেক ভালোবাসা রইলো তাসলিমা :)
DeleteSab kota darun hoyechhe ...duto agei porechhilam bakigulo ekhane porlam...Achena ami pore jeno nijeke pelam..tarii modhye....
ReplyDeleteজেনে খুব খুশী হলাম ... তোমার মনের কথা বলতে পেরেছি ...অনেক ভালোবাসা রইলো রূপা :)
DeleteBah! Bishoy boichitro r bhasar badhuni mon kanrlo, Khub bhalo laglo........... Suvechchya neben Madam.
ReplyDeleteঅনেক ধন্যবাদ জানাই স্বরাজ দা :)
ReplyDeleteরাত্রি আর পুরুষ অভিনেতা বিশেষ ভাল লাগলো
ReplyDeleteজেনে ভালো লাগলো... ভালোবাসা রইলো রিতু :)
Deletesab kobita gulo khub sundor !!! Great work :)
ReplyDeleteখুব খুশী হলাম ...ভালোবাসা রইলো অর্পিতা :)
Deleteআমার সবচেয়ে ভালো লাগলো 'অচেনা আমি' তা ছাড়া সব লেখাই বেশ মানসিক অনুভূতির স্বচ্ছ প্রকাশ ...... বেশ ভালো লাগলো বন্ধু ।।
ReplyDeleteভালো লাগলো মতামত ...ভালোবাসা নিও সুব্রতা :)
Deletebah !! darun.....shochota diye mon atke rakle.....
ReplyDeleteভালো লাগলো ... ভালোবাসা নিও রুভলিনা :)
Deleterita didi..............ki sundor lekho tumi...............khub bhaLO laglo.....kobita gulo
ReplyDeleteতোর ভালো লেগেছে জেনে খুশী হলাম সাজু ... ভালোবাসা ও শুভেচ্ছা রইলো :)
Deletebah..sob kobitai jhokjhoke..mon kara lekha...shuvechchha o valobasa neben didi :)
ReplyDeleteভালো লাগলো জেনে... ভালোবাসা ও শুভেচ্ছা নিও সঞ্জয় :)
DeleteDidi, egiyo jao....onek lekho....valo theko
ReplyDeleteভালোবাসা ও শুভেচ্ছা নিস রিনি ... ভালো থাকিস :)
ReplyDeleteঘোষেদের বাড়ীর এই মেয়েটি এমন মনতোষ লেখা লেখে, ভাল না বলে কোন উপায় থাকে না। ভালতো ভালতো একেবারে মনের কোনে কোথায় যেন সেতারের বাজনা তোলে। রীতা দি খুব ভাল লেগেছে তোমার লেখা।
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ জানাই কাজীদা ... খুব ভালো লাগলো তোমার মতামত :)
ReplyDelete