সুদিপ্তা চ্যাটার্জী


আমি ছোট গল্প ,প্রবন্ধ ও কবিতা সবই প্রায় লিখি ।  যদিও কবিতা লেখা খুব বেশি দিন শুরু করিনি তবুও কবিতা ই আমার প্রথম প্রেম । স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ম্যগাজিন এ আর্টিকেল দিয়ে লেখার শুরু ।  আমেরিকায় এসে একাকিত্বের বোঝা কমাতে নিজের ব্লগ শুরু করি ছদ্মনামে ।  ২০০৯ এ ফেসবুকে যোগ দিই । শুরু করি নিজের নামে কবিতা লেখা, ছোট গল্প লেখা, সাথে চলতে থাকে নিজের জীবনের নানান অভিজ্ঞতা নিয়ে ব্লগে রম্য রচনা লেখা ।    আমি অন্তর্জালের ব্লগ জিনেই লিখে থাকি । দু একটা লিটল মাগাজিনে আমার ছোট গল্প, রম্য রচনা ছাপা হয়েছে । আমি কোন বই প্রকাশ করিনি ।৫ মাস হল “মনের কোনে নিজের কলম”এর সাথে যুক্ত হয়েছি । ফেসবুকে শতাধিক গ্রুপের সাথে যুক্ত হলেও এই গ্রুপ আমার খুব প্রিয় । কারণ এই গ্রুপ নামীদামী লেখক দের পাশাপাশি আমাদের মতো নতুন, অনামিদেরও সমান সুযোগ দেয় । নিজেদের মনের কথা নির্দ্বিধায় প্রকাশ করতে উৎসাহিত করে । নিয়ম কানুনের কড়াকড়ি ও তেমন নেই । বন্ধুত্ত্বের বন্ধনে জড়িয়ে আমরা নিজেদের মনের কথা উজাড় করে বলতে পারি । আধুনিক জীবনের ভার কিছু হাল্কা হয় !

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ভোর

স্তব্ধতা জড়িয়ে রাত
অঘোর ঘুমে
যাবতীয় ভুল ছুঁয়ে
অকারনে জাগে একান্ত উঠোন
জরি বোনা স্বপ্ন কোলাজে
ধুলো মাখা বিকেলের পরাগ

কোথাও কোনো শব্দ নেই
নিস্তরঙ্গ জলে জমে কথার ছায়া

তবু রাতের আকাশ
যত্নে বোনে তারার ফুল
অজগর রাতের পরেই
জেগে ওঠে ভোর ।।

মুখোশ

আইসবক্সে জমাট
একটুকরো শীত
ডালা খুললেই
কেঁপে ওঠে সময়

ক্যালেন্ডারের পাতা ঝরে যায়
তবু শীত ফুরোয় না ।
ত্রিভুজের পথ ধরে
উদাসীন ধূসর আঁকে চোখ
মুখোশের আড়ালে দিনলিপি ঢেকে
রাস্তায় নামে মারডি গ্রাস প্যারেড ।

পথের ক্লান্তি মোছা
পা ছাপে ফুটে ওঠে
অজানা মুহূর্ত
অথচ হঠাৎ বসন্ত এলে
এটিকেট এথিক্সে
হাঁস ফাঁস করে প্রেম ..!!

8 comments:

  1. বাহহ... ছোট কথায় সুন্দর লেখা ।

    ReplyDelete
  2. Khub valo laglo........, biseshoto khub sadharon bhasar bebohar mon chuia gelo, okarone bhasar gamvirjo bonchito lekha, Suvechchya neben Kobi. agamite r o lekha porar ichchey roilo.

    ReplyDelete
  3. খুব সুন্দর ... শুভেচ্ছা রইলো :)

    ReplyDelete
  4. খুব অন্যরকম লাগলো।

    ReplyDelete
  5. আধুনিক কবিতা ...বেশ ভালো ......।

    ReplyDelete
  6. bahh......shubhechchha roilo

    ReplyDelete