মৌসুমি ভট্টাচার্য


গৃহবধূর দায়িত্ব পালনের সাথে সাথে সাহিত্য নিয়ে চর্চা করি । হাজার কাজের ফাঁকে ভাবনারা যখন উঁকি দেয়, চেষ্টা করি ছন্দ দিয়ে সাজিয়ে তুলতে । ইন্টারনেটের মাধ্যমে অনেক অনেক বড় বড় কবিদের লেখা পড়তে পারি যা আমাকে অনুপ্রেরণা দেয় কবিতা লিখতে ।  এই ব্লগ এর প্রতি আমি কৃতজ্ঞ , আমাকে এতোটা প্রাধান্য দেওয়ার জন্য । আমার লেখা খুব সাধারণ মানের তবুও আমাকে মর্যাদা দেবার জন্যে অনেক ধন্যবাদ সবাইকে ।
সব রকমের লেখা লিখলেও আমার পছন্দ ভালোবাসা ও প্রকৃতি নিয়ে লেখা । বছর দুয়েক হল লিখছি, কোন বই প্রকাশের সুযোগ আসেনি এখনও, “মনের কোণে নিজের কলম” ই-পত্রিকা ছাড়া । এই পরিবারের সাথে প্রায় এক বছর ধরে যুক্ত, প্রায় এর জন্মলগ্ন থেকেই ।
"মনের কোণে নিজের কলম " এমন একটা গ্রুপ যেখানে প্রচুর নামী দামী কবিদের লেখা পড়তে পারি, এখানে সবার মনের কথা নিজেদের কলম থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসে ... মনে ভরে যায় যতবার পড়ি ... প্রত্যেকটি লেখাতে মন্তব্য করতে কেউ পিছিয়ে পরেন না ... সবাইকে যথেষ্ট উৎসাহ দেওয়া হয় ।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ছায়াপথ

ভাবাবেগ থেকেই জন্ম নিয়েছিল
কিছুটা মেঘ ।
পাহাড় ডিঙিয়ে অবলীলায়
বেঁধে রেখেছিলাম বুকে;
দুচোখ বেয়ে গড়িয়ে পরে
এক সমুদ্র জল
জন্ম নেয় ছোট্ট একটা নদী !
গভীরে হারিয়ে দেখেছি,
সেই চেনা আকাশ ।
উল্টেপাল্টে দেখি আকাশটাকে
একলা দাঁড়িয়ে অতলে
ভাবলেশহীন নির্বিকার...
সময়ের কাছে কিছুই
চাইবার নেই তার ।
আমি তাকে একমুঠো
'সুন্দর' দিলাম...
দিলাম একটা সুন্দর ছায়াপথ ।
যদি তার হৃদয়
সবচেয়ে সুন্দর সত্যি কথাটাই বলে ওঠে
‘ভালোবাসি তোমায়’ !!

অপাপবিদ্ধা

জীবন চলে সাগর বেয়ে...
এক্কাদোক্কা খেলা করে ।
ঘর কেনে, আর ঘর ভরে
ঘুম আসেনা স্বপ্ন ভাসে ।।
বুকের ভেতর ছল পরীরা
স্বপ্ন দেখায়, স্বপ্ন ভাঙ্গে
স্বর্গ পরী শরীর দেখায়
গভীর নীচের স্রোতস্বিনী
ছ্যাঁকা লাগে পালক ডানায়
মাছরাঙা চোখ তবুও আশায়
পালক ফেলে সর্বনাশায়
জীবন হাসে রাইয়ের ঝিলিক
ব্যস্ত করে ত্রস্ত করে
রূপের ঝিনুক কুহক করে
খোলা ভেঙ্গে কিছুই তো নেই
জীবন এখন, এমনিই তো সাগর বেয়ে......

7 comments:

  1. খুব মার্জিত পরিচ্ছন্ন লেখনী । মনের কোণে ছুঁয়ে গেলো

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো...মনটা ছুঁয়ে গেল।শুভেচ্ছা রইল

    ReplyDelete
  3. khub sundar...sob guloi valo. valobasa, priti o shuvechchha janai. :)

    ReplyDelete
  4. khub sundor......god bless u

    ReplyDelete