সুব্রতা দাশগুপ্তা



আমি ভালোবাসার কবিতাই লিখতে ভালবাসি । মানুষের মন ও সম্পর্কের উপর লেখাই আমার বিশেষত্ব ।
লিখছি সেই কোন ছোটবেলা থেকেই। বাড়ীতে আড্ডার আসরে কেউ শুনতে চাইলে মুখে মুখে বানিয়ে দিতাম । ছন্দমিল লেখাই আমার বিশিষ্ট। না, এখনও কোন পত্রিকায় আমার কবিতা প্রকাশ হয়নি একমাত্র “মনের কোণে নিজের কলম” ই-ম্যাগাজিন ছাড়া ।
অগাস্ট, ২০১২ থেকে “মনের কোণে নিজের কলম”-এর সাথে যুক্ত হই । একে ভালবাসি, নিজের ভাবি…কারণ, এখানে সবার লেখার মান অত্যন্ত উচ্চমানের । আমি ভালো ভালো লেখা পড়তে পারি, আর শিখতেও পারি । আন্তরিকতায় এই পরিবারের জুড়ি মেলা ভার !!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

বৃষ্টির ঠিকানা

আমায় যদি শুধাও ডেকে – বৃষ্টি তুমি কে ?
আমি বলবো, বৃষ্টি হল – লাল ফাগুনের মেয়ে......
যদি বলো, বৃষ্টি তুমি – থাকো কোন দেশে ?
আমি বলবো, বৃষ্টি থাকে নীল সাগরের দেশে......
যদি বলো, বৃষ্টি তোমার মনটা কোথায় থাকে ?
আমি বলবো, বৃষ্টির মন সবুজ রঙে আঁকে......
জানতে কি চাও বৃষ্টির মন – খারাপ কখন থাকে ?
বিষণ্ণ দুপুরে যখন – হলুদ পাখি ডাকে.........
যদি বলো, বৃষ্টি কখন খিলখিলিয়ে হাসে ?
রঙ বেরঙের ফুলের শোভা বৃষ্টি ভালোবাসে......
আকাশ কালো মেঘে ঢেকে -  বর্ষা যখন আসে.........
বৃষ্টি তখন খিলখিলিয়ে – হাসতে ভালোবাসে......

শূন্যতা

আমি আকাশ হতে চাইনি –
শুধু তোমার কাছে আকাশ চেয়েছি......
আমি বাতাস খুঁজে পাইনা –
তাই, তোমার কাছে বাতাস চেয়েছি......
আমি হারিয়ে যেতে চাইনা –
তাই, তোমার দুহাত ধরতে চেয়েছি......
যখন একলা রাতে দুচোখ ভরে জলে –
তখন একাকী মন তোমায় চেয়েছে......
যখন পায়না এ মন সুখের চাবিকাঠি –
তখন তোমায় এ মন পাশে চেয়েছে......
এখন একলা আমি – একলা আমার মন –
এখন তোমায় কেন পাইনা আমি পাশে !
আমি শুন্য মনে একলা দেখি আকাশ –
শুধু দুচোখ আমার রয়েছে তব আশে ।।

রূপকথা

মাগো আমার আয়না কাছে –
নে না আমায় কোলে......
কখন থেকে ডাকছি তোকে –
ঘুম পেয়েছে বলে......
গল্প বলে চল না নিয়ে –
রূপকথার ওই দেশে......
যেথা রাজার কুমার ঘোড়ায় চড়ে
যায় যে নিরুদ্দেশে.........
রাজকন্যে ঘুমিয়ে আছে –
দত্যি- দানোর ঘরে......
ঘুম ভাঙ্গিয়ে রাজার কুমার –
আনবে ঘোড়ায় করে......
যাবোই আমি যাবোই মা গো –
রূপকথার ওই দেশে......।।

8 comments:

  1. অপূর্ব লাগলো

    ReplyDelete
  2. 'শূন্যতা' কবিতায় শেষ লাইন এ 'শুধু দুচোখ আমার রয়েছে তব আশে' হবে...'আকাশে' প্রিন্টিং মিস্টেক... ধন্যবাদ ।

    ReplyDelete
    Replies
    1. Mistake ঠিক করে দেওয়া হল সুব্রতা দাশগুপ্তা !!
      দৃষ্টি আকর্ষণ করার জন্যে ধন্যবাদ.. .. :-)

      Delete
  3. প্রতিটি কবিতাই স্বতন্ত্র মাত্রা বহন করে । গ্রীষ্মের প্রখর দাবদাহের পর এক পশলা বৃষ্টির মতন ই অনুভুতি হয় কবিতা গুলি পড়লে । মুগ্ধতা রেখে গেলাম বন্ধু

    ReplyDelete
  4. ধন্যবাদ বন্ধু ...তোমরা যারা পড়ে গেলে ...ভালো লেগেছে জেনে খুশি হলাম ...আমার বেশি আসা হয়না তো তাই জবাব দিতে দেরি হল...।।

    ReplyDelete
  5. khub valo lekhen apni didi..r o likhun...r o porar sujog kore din amader :)

    ReplyDelete