লেখালিখির অভ্যাস সেই ছোট থেকেই । শুরুতে
ছড়া... ধীরে ধীরে কবিতা। মূলত রোম্যান্টিক বিষয় লিখতে ভালবাসলেও লিখি প্রায় সব বিষয়েই
। “মনের কোণে নিজের কলম” ই-পত্রিকা আমার প্রথম প্রকাশনার সুযোগ । মন ভাবের জন্ম দেয়
। একত্রে মনের কথা লেখনীতে বেঁধে পরিবেশন করার অবাধ স্বাধীনতা দিয়েছে : মনের কোণে নিজের
কলম । এই পরিবারে আমি মার্চ, ২০১৩ থেকে সদস্য । সাহসী সাহিত্যের ভাব আর মিলনের সংযোগস্থল
এটি । মরচে পড়া মনকে পালিশের সুযোগ, বন্ধনমুক্ত আবহাওয়া পেয়েছি । শুভার্থী, মিত্র......
কত জন । প্রতিদিন নতুন কত লেখা, আশ্চর্য চিত্রকলায় উপভোগের এ এক মনোরম পরিবেশ । সাথে
মজাদার আলোচনায় অংশগ্রহণ, আমার রামধনুর জগৎ !!
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
যন্ত্র
মানব
দৃষ্টি হারায়-----শহরের লোকাল ।
শুরু এ্যালার্মের ডাকে,
ক্ষীপ্র গতিতে জীবন বাঁচাতে ।
যন্ত্রে------সব মাপা আছে !
অদৃশ্য চাপের সর্পিল বাঁধনে,
উৎকন্ঠার বাতাস, এক চিলতে ঘরে !
সীমিত সর্ম্পক-ও বাঁচানো দায়,
হায় ! ধূলো-ধূসরিত বেঁহুশ উপলব্ধি !
নিদারুণ একাকীত্ব আজ সর্বগ্রাসী,
মন –কলুষিত, মনুষ্যত্ব অবিলুপ্ত
শান্তি---? বড় কঠিন শব্দ !
জীবিকা, জীবন, মন
তালে-গোলে মাংস পিন্ড !
কার আছে সময় ?
শিশিরের শব্দ, প্রভাত ফেরী, মরা-গাঙ----
আকাশ দেখতে পঁচিশ তলায় !
বিচিত্র কোলাহল । যান্ত্রিক জীবন-------
প্রকৃতি
রূপ বদলায়
বুকে তার বার্তার পাহাড় !
কণ্ঠস্বর ,প্রেম বিচ্ছেদ,
জন্ম মৃত্যু , পঞ্চ-ব্যঞ্জন;
ব্যস্ত ছোটাছুটি দিনে রাতে
টাওয়ার চিনে sms পৌঁছতে হবে ।
দুয়ার, নাই বা থাক খোলা
তরঙ্গেই হবে কাজ সারা ।
হঠাৎ মেলে কিছুটা বিশ্রাম
নেটওয়ার্ক থাকে না যখন ।
টাওয়ারে টাওয়ারে সংযোগ
বাতাস আজ বার্তা বাহক ।
পথ হারায় পাখি-
বাতাসে বার্তার ছোটাছুটি...।
টাওয়ারের মুকুট বহুতলের মাথায়
প্রকৃতি তার রূপ বদলায়...।
হেমন্ত হারিয়ে গেছে..
শ্রাবণের ধারা থমকায়
শীত, চাদরে মুখ না লোকায় ।
একি বার্তা বাহকের ছলনায় ??
অদেখা
আলো
নিয়ম মাফিক ছন্দে
শহরের ব্যস্ততা ।
দ্রুত চলন্ত যানবাহন ।
শব্দ নিশানায়, এক জন্মান্ধের
জীবনের গতি অব্যাহত ।
অভ্যস্ত শব্দ গুণে ।
ক্ষণিক থেমে...পথ চলা চরাচর অন্ধকার ।
সৃষ্টি-ধ্বংস সংসারলীলা
জন্ম মৃত্যু ছায়া
সে, দেখতে সক্ষম
অনুভূতির দৃষ্টি থেকে ।
আলোর ঝরনা থেকে দূরে
নীরব অন্ধকার জগৎ ।
জীবনের ছন্দ, লাঠি ঠুকে ঠুকে !!

kolom dhar diyo
ReplyDeleteaami ILA....mulloban motamot . suvecha roilo .
Deleteতোমার কবিতা....ভীষণ প্রিয় আমার...অনবদ্য
ReplyDeleteaamu ILA.....nijer account theke cmmnt pathate parchi na. tai meyerta bebohsr korchi. suvecha roilo Sree...
Deleteআমার প্রিয় কবি দের তুমি একজন । মনের কোণে এসেই তোমার কবিতা আগে পড়ি । আর তোমাদের ছত্রছায়াতেই বেড়ে উঠতে চাই । আর কিছু বলবার অপেক্ষা রাখে কি ? :)
ReplyDeleteaami ILA.. nijer account theke cmmnt jache na. valo lage tomader sathe thakte . suvecha roilo .
Deleteখুব সুন্দর তোমার লেখাগুলো......
ReplyDeleteTaposi aami ILA.....nijer account theke cmmmnt dite parchi na. valo lage tomader songo....valo theko .
Delete:P আপনার Intro-র সাথে মিলল না যে,
ReplyDeleteআপনি লিখেছেন Romantic কবিতা লিখতে ভালবাসেন, কিন্তু লেখায় তো জীবন আর সামাজিক দ্বন্দের টানাপড়েন।
ভীষণ ভাল লাগল........., সাবলীলতায় মুগ্ধ হলাম। শুভেচ্ছা নেবেন কবি। আগামীতে আরও লেখা পড়ার ইচ্ছে রইল।
aami ILA. NIJER ACCOUNT THEKE CMMNT PATHATE PARCHI NA. AAPNI THIKI BOLECHEN , ROMANTIKOTAR CHOYA EI LEKHAGULOTE NEI. VALO LAGLO AAPNAR MOTAMOT . VALO THAKBEN .
Deleteখুব সুন্দর তোমার সব লেখাগুলো ... অনেক শুভেচ্ছা রইলো :)
ReplyDeletevalobasa niyo Rita. aami ILA.
Deleteআধুনিক জীবনের অনুভূতির অপর লেখা আধুনিক কবিতা...ভালই তো লাগে - একটু অন্যরকম ......।।
ReplyDeletetomader motamot aamar egiye jabar poth.......suveche ar valobasa .
ReplyDeletekhub valo laglo...
ReplyDeleteKhub valo laglo Ila Di.
ReplyDelete