স্বাতী বসুপাল


প্রায় বছর চারেক, ছোট ছোট লেখা লিখতে শুরু করি । পূর্ণ কবিতা তখনও লিখি না… দেবাশীষের সাথে পরিচয় । নিরন্তর অনুপ্রেরণা ও লেগে থাকা । জন্ম হল “মনের কোণে নিজের কলম”-এর । যাত্রা হল শুরু ।  এই পরিবারের এক সদস্য আমি । এদিকে এই পরিবার বাড়তে থাকে...বাড়তে থাকে আমার লেখার দৈর্ঘ্য । এক সময় আবিষ্কার করলাম : আমি তো বেশ লিখছি !! মূলত, প্রেমের কবিতা ও হাস্যরসাত্মক কবিতা লিখতেই পছদ করি । ভারী কথা, ভারী ভারী ভাব, আমার মধ্যে কখনই ছিল না । এখনও “মনের কোণে নিজের কলম” ই-পত্রিকা ছাড়া, অন্য কোথাও আমার লেখা প্রকাশ করার সুযোগ হয়ে ওঠেনি । মনে সাধ হয়, উড়ে যাই আকাশে............
“মনের কোণে নিজের কলম”-এ যারা আছেন, তাঁরা বেশ আন্তরিক । ভালো লিখলেও পিঠ চাপড়িয়ে দেন, আবার ভুলত্রুটিও ধরিয়ে দেন । তাই লেখনী ক্ষমতাও প্রতিনিয়ত ধারালো হয়ে ওঠে আরও !!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ঝড়ের ঠিকানায়

পুরাতন শিকলগুলো খুলে ফেললাম আলগোছে, অতি সন্তর্পণে
কিন্তু লালচে দাগগুলো তো অহর্নিশ জানান দিচ্ছে
আমরা আছি...আমরা থাকবো আজীবন ।
কখনো একলা দুপুরে চুপিসাড়ে উঁকি দিয়ে যায়,
ফিস ফিসিয়ে শুনিয়ে যায় ধুলোমাখা পুরাতনী সুর ।
সুখের তাবিজে যতই নিজেকে সযত্নে রাখি,
মরচে ধরা ক্ষতগুলো যেন অজান্তেই চিৎকার করে ওঠে
আমরা আছি...আমরা থাকবো আজীবন !
সুখের পালকগুলো যখন একটা একটা করে সাজিয়ে নিচ্ছি মুকুটে
তখনই যেন দমকা ঝড় এসে উড়িয়ে নিলো সব,
আমি মুঠো বন্দী করতে চাইছি ,
আপন আলয়ে বন্দী করতে চাইছি সুখগুলোকে কিন্তু,
প্রলয় তান্ডবে মুহূর্তেই তা খণ্ড বিখন্ড করে আমাকে গুহাবন্দী করেছে ।
আজ আমি প্রতি ক্ষণেই চমকে উঠি, শুনতে পাই সেই হুঙ্কার...
আমরা আছি ...আমরা থাকবো আজীবন !!
আজ নির্জীব সরীসৃপের মতন চলেছি দিগভ্রান্ত আমি
অজানা ঠিকানা বিহীন গন্তব্যের দিকে.........
পিছুটান নেই আমার, শুধু আছে সেই বাসি ক্ষতের অবিরাম দংশন !!

ক্ষণসুখ

শুঁয়োপোকা থেকে প্রজাপতি বেরিয়ে এলো
খোলসটা পড়ে আছে ...
লাল, হলদে, নীল...হরেক ফুলের পসরায়
দিশেহারা সে...উড়েই চলেছে ।
গন্তব্যস্থল আজ ও অজানা, তবুও
হাতড়াচ্ছে অবিরত সুখের আস্তানা ।
সত্যি না কি সবটাই রঙিন গোলকধাঁধা !
কিম্বা এভাবেই ক্ষণিকের সুখগুলোকে মুঠো বন্দী ।
তবুও থামতে তাকে হবেই, নাহলে শেষ অংকের আগেই
নতুন গল্পেরা অদৃশ্য দেওয়ালে মাথা খুঁড়বে ।
আবার একটা সকালে, পাখা ভর করে এগিয়ে যাওয়া
নতুন কোনো সৃষ্টি উল্লাসে !!

11 comments:

  1. darling 2 all my best wishes to u

    ReplyDelete
  2. আমার প্রচণ্ড ভালো লাগে তোমার লেখা । আবারও........... প্রচণ্ড ভালো লাগলো এবং দাবী, আরও চাই......

    ReplyDelete
  3. স্বাতী তোমার লেখার আমি খুব ভক্ত.....শুভেচ্ছা রইলো

    ReplyDelete
  4. স্বাতী তোর লেখাগুলো এক অন্যমাত্রা আমার কাছে, নতূন করে পাওয়া আর বাঁচা......খুব ভালোলাগল

    ReplyDelete
  5. দারুন লেখা...আমার বরাবরই ভাল লাগে স্বাতীর লেখা ।

    ReplyDelete
  6. Jhorer thikanay daaaruuun hoyechhe....khub valo laglo pore....keep writing...

    ReplyDelete
  7. দারুন লাগলো লেখাগুলো ... তোমার সব লেখায় আমার খুব ভালো লাগে ... অনেক শুভেচ্ছা রইলো :)

    ReplyDelete
  8. khub sundar tomar lekhoni...just awesome :)

    ReplyDelete
  9. Swati, tomar lekhar ami bhokto.... khub valo laglo...

    ReplyDelete
  10. khub bhalo legeche..ro lekho..age tomar wall e kichu porechi..shegulo darun





    ReplyDelete
  11. tomar lekha darun lage . ' khonoshuk ' mugdho korlo .

    ReplyDelete