পেশায় শিক্ষকতা । কচিকাঁচাদের নিয়ে নিত্য
পথ চলা । ছোট বয়েসেই কাগজ কলম নিয়ে নাড়াচাড়া, ছোট গল্প লেখাই তখন শুরু করেছিলাম ।
“শুকতারা” গল্প প্রতিযোগিতায় অনেকবার আমার গল্প প্রকাশিত হয়েছে । মাধ্যমিক পরীক্ষা
দেওয়ার পর থেকে কবিতা লেখা আরম্ভ হল । কোন বিশেষ বিষয়ের উপর নিজেকে আবদ্ধ না রেখে,
সবরকমের লেখাই লিখতে চেষ্টা করি ।
সেদিন, অগাস্ট ২০১২ । যুক্ত হলাম, “মনের
কোণে নিজের কলম”-এর সাথে । ধীরে ধীরে জন্মাল ভালোবাসা এই পরিবারের সাথে । অনেক সময়
মতানৈক্য হয়েছে বটে, কিন্তু এই পরিবারকে ছেড়ে থাকতে পারিনি । এই পরিবারের অনেকেই ভালো
লেখেন, তাঁদের লেখা আমাকে অনুপ্রাণিত করে, শেখায় অনেক কিছু ।
আন্তরিকভাবে “মনের কোণে নিজের কলম”-এর সাফল্য
কামনা করি ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
শরীরী
ব্যস্তজীবন স্তব্ধ এখন !
নিদ্রালু চোখ জুড়ে অদেখা শরীরের স্বপন
,
কপট হৃদয়ে কামনার স্পন্দন ।
তবু যান্ত্রিক শরীর ,প্রতারক মন
গভীর রাতে চেনা শরীরের কাছে ,
মিথ্যাপ্রেম নিবেদন ।
সেই একই কথা আরো একবার বলা
ভালোবাসি তোমায় ,বলে মিথ্যা ছলাকলা ।
তারপর !ক্ষণিকের ঝড় ,নিবিড়তম দুজন
শরীরে শরীরে উষ্ণতার আদান প্রদান ,
তবু বিচ্ছন্ন দুটি মন !!
অসমাপ্তি
তুমি বলেছিলে এখনই আসবে
কিন্ত তোমার বিদেহী আত্মা --
অনন্ত আকাশ পানে দিল পাড়ি !!
স্মৃতি চিহ্ন নিয়ে
তোমার ফুলে ঢাকা নশ্বর দেহ
এল আমার বাড়ি ।
সবাই বল্ল তুমি নেই ---
তা কি করে হয় !!
আমাদের মিলনের স্মৃতি চিহ্ন ?
আমার মাঝে উঠছে বেড়ে ?
সে তো তোমার শরীরের অঙ্গ ।
তুমি কি সত্যি চলে গেলে ?
এই বি শা ল পৃথিবীতে করে আমায় এ কা !
এইতো এখন তোমার প্রিয় মাঠে ,
বসে আছি, ভাবছি তুমি আছ পাশে ;
কিন্তু কই রাখছ না তোমার হাত
আমার এই নগ্ন পিঠে !
তোমার জন্য করছি অপেক্ষা ,
গভীর রাতে ছেড়ে আমার বসন
কোথায় তুমি ?আসছো না কেন !
করতে আমায় আলিঙ্গন !!
জানি আমরা নই কেউ মৃত্যুঞ্জয় ,
তবু এত তাড়াতাড়ি মৃত্যুর কাছে
হলো কেন তোমার পরাজয় ?
অসম্পূর্ণ আমায় তুমি ,
করলে যখন কাণায় কাণায় পূর্ণ --
তখন কেন গেলে চলে ,করে আমায় শূন্য ?
পিপাসু
আজিকে আমি সারাবেলায়
তোমায় নিয়ে মাতবো খেলায় ।
চোখ বুজে তোমার সাথে
হারিয়ে যাব মিলন স্রোতে ,
মেঘের ভেলায় ভেসে ভেসে -
পৌঁছে যাব পরীর দেশে ।
সেখান থেকে দেখব আমি
সাঁঝ বেলার পৃথিবীকে ,
দিনের আলো কেমন করে
আঁধার মাঝে থাকে !
রাতের শেষে দিন আসে
নাকি দিনের পরে রাত !
সেই দৃশ্য দেখব আমি
হাতে রেখে হাত ।
পায়ের নিচে আকাশটাতে
হাজার তারার শয্যা পেতে ,
থাকবো জেগে আঁধার রাতে
দেখতে নতুন প্রভাত ।
শয্যাসুখের মদিরতার
কাটবে যখন ঘোর ,
দেখব তখন রাত কেটে
হয়েছে আবার ভোর ।

*Nijer kobita ei vabe chapar horofe dekhte kmn jeno ekta sundor onuvuti hoy.....R jara amr oi diaryte lukiye thaka moner akanto kothya gulo k eivabe jotno kore oneker chokher samne tule dhorlo tader proti amr onek onek valobasa roilo......Ei proyas k suvechha janai......Moner kone nijer kolom ro valo vabe ter goti k agiye niye choluk ei kamona kori..
ReplyDelete** kobita poster prosonge boli...sudhu duto kobiter maje jodi ekta devider dewa thake tahole ro hoyto valo hoto......
khub valo laglo
ReplyDeleteDhonnyobad Sreelekha Mukherjee.........
Deleteভীষণ ভালো লাগলো ।। আন্তরিক শুভেচ্ছা ।।
ReplyDeleteখুব ভালো লাগলো । মুগ্ধতা রেখে গেলাম
ReplyDeleteখুব সুন্দর ... তোমার সব লেখায় আমার খুব ভালো লাগে ...অনেক শুভেচ্ছা রইলো :)
ReplyDeleteDidi, osadharon tomar lekhoni
ReplyDelete