ফাহমিদা ইয়াসমিন



ছোট থেকেই অল্পবিস্তর লেখালিখির ইচ্ছা, পরে সেটাই স্বভাবে দাঁড়িয়ে গেলো । বুঝলাম, কবিতা আমার জীবনের অন্যতম বাঁচার প্রেরণা । সব ধরণের লেখাই লিখে ফেলি, এই বিষয়ে আমার কোন বাছাবাছি নেই বললেই চলে । বাংলাদেশের বহু পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে আমার লেখা ।

মাস পাঁচেক আগে “মনের কোণে নিজের কলম”-এর সাথে যুক্ত । এখানে অনেক সম্ভাবনাময় লেখক, লেখিকার প্রতিনিয়ত আনাগোনা, ও তাঁদের প্রত্যেকের লেখা, এই পরিবারকে রোজ একটু একটু করে সমৃদ্ধ করে তুলেছে । প্রতিনিয়ত নতুন চিন্তা, নতুন উদ্ভাবনা, আমাদের আরও এগিয়ে নিয়ে চলে প্রতিনিয়ত । সমালোচনা হলেও তা কখনই আঘাত করে না কবি মনকে । এই পরিবারের সদস্য হওয়া, আমার কাছে পরম গর্বের বিষয় ।।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

মা আমার

মাগো আমায় করলে তুমি,
গর্ভে যেদিন ধারণ,
সেদিন থেকে কষ্টের শুরু,
এই আমি তার কারণ ।
খেতে গেলে পারো না খেতে,
নেইকো খাবার রুচি,
বদলে গেল জীবন চলার,
আগের সেই সূচী ।
দিনে দিনে গর্ভে তোমার,
হচ্ছি যখন বড়,
কষ্ট ততই বাড়ছে তোমার,
তবুও ধৈর্য ধরো ।
সব ব্যথাকে মেনে নিয়েছো,
মাগো আমার জন্য,
তোমার কোলে ঠাঁই পেয়ে মা,
জীবন আমার ধন্য ।
দশ মাস দশ দিন তোমায়,
দিয়েছি শুধু ব্যথা,
এত কষ্টের মাঝেও তুমি,
সুখ খুঁজেছ সেথা ।
আমার জন্য নিজের সুখকে,
ভুলে গিয়ে তুমি,
বড় করতে চেয়েছ আমায়,
কষ্ট দিবস যামী ।
তবু তোমার নেই অভিযোগ,
মাগো আমার তরে,
বুকের মাঝে রেখেছ আগলে,
অনেক আপন করে ।
সেই তোমাকে জানিনা আমি,
দিয়েছি কি সুখ,
এই কথাটি ভাবতে গেলে,
ব্যথায় ভরে বুক ।
তুমিই হলে শ্রেষ্ঠ মাগো,
ভালবাসার খনি,
এই পৃথিবীর সবার সেরা,
আমার মা জননী !!

আর কত লাশ চাই !!!

আর কত জীবন অকালে নিবি,
দিতে হবে আর কত ?
তোদের লালসার কাছে আজ,
জীবন গেল শত শত ।
এরপরেও কি মিটবে না সাধ,
থাকবি তোরা অন্ধ ?
আর কত টাকার গড়বি পাহাড়,
ওরে মালিক নামের ভণ্ড ?
চারিদিকে আজ লাশের গন্ধ,
সর্বত্রই যেন হাহাকার,
কান পেতে তোরা শোন ভালো করে,
স্বজন হারাদের চিৎকার !
স্নেহ মায়া মমতা বলে,
তোদের নেই কি বাকি কিছু ?
জীবনের মূল্য ভুলে তোরা,
ছুটবি কি অর্থেরই পিছু ?
ওরাও তো মানুষ তোদেরই মত
রক্তে মাংসে গড়া,
ওদেরও তো বাঁচার অধিকার আছে,
শ্রমিক শ্রেণী যাঁরা ।


6 comments:

  1. মন ভরে গেল...অনেক শুভেচ্ছা

    ReplyDelete
  2. Khub valo laglo.........., antorik lekha........ tai khub sohojei mon chuia gelo. Suvechchya neben Kobi.

    ReplyDelete
  3. খুব ভালো লাগলো ...মন ভরে গেলো ...অনেক শুভেচ্ছা রইলো :)

    ReplyDelete
  4. khub sundar likhechhen didi..onek shuvechchha roilo. :)

    ReplyDelete
  5. protivar chap ache lekhay. khub valo laglo lekha.

    ReplyDelete