রীনা রায়


খুব বেশীদিন না । মাত্র নয় মাস হল লেখা শুরু করেছি । যার কাছে অনুপ্রেরণা ও অনেক বকা খেয়ে আমার লেখা শুরু, সেই মানুষটির নাম না নিলেই নয় । তিনি আমার দাদা : দেবাশীষ চ্যাটার্জী । ভাবিনি আমি কখনও লিখবো । অন্যের লেখা পড়তাম, স্বামীর লেখা পড়তাম, ভীষণ ইচ্ছা হত... কিন্তু সাহস হত না । আর এখন আমি শতকের বেশী কবিতা লিখে ফেলেছি । এটাই ভাবতে আমার অবাক লাগে !
“মনের কোণে নিজের কলম”-এই আমার লেখা প্রথম প্রকাশিত হয় । প্রথমে যোগ দিই একজন সাধারণ সদস্য হিসাবে । এর পরে ক্রমে বিশেষ সদস্য থেকে প্রশাসক মণ্ডলীর সদস্য । তার পরে এখন ব্লগ প্রকাশনাতেও সহযোগিতা করি । এই বছরেই, ২০১৩, কলকাতা বইমেলায় দুটি ভিন্ন পত্রিকায় আমার দুটি কবিতা প্রকাশিত হয়েছে ।
“মনের কোণে নিজের কলম” আমার মনের সমস্ত অনুভূতির আত্মপ্রকাশের জায়গা । এখানকার সদস্যগণ অত্যন্ত আন্তরিক, তাই কখনও মনে হয়নি আমি একা । এই পরিবার আমার ভীষণ প্রিয় এবং আমি সর্বদা এর মঙ্গল কামনা করি ।

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

অতীত, শুধুই স্মৃতি

নীরবে ঝরেছে অশ্রু অনেক
চেয়ে দেখোনি কোনোদিনও
হয়তো এভাবেই একদিন
থেমে যাবে জীবনটাও
পিছু ফিরে না দেখা
শুধুই সামনে এগিয়ে চলা
এটাই জীবনের মূলমন্ত্র !
কি জানি জীবন মানে কি !
অতীতকে অস্বীকার !! পারিনা আমি ।
হয়তো তাই আমি স্বতন্ত্র !
সামনে সুখের হাতছানি,
অতীত সেখানে শুধুই কিছু স্মৃতি !
  
প্রতীক্ষা--শুধু তোমার জন্য

সহস্র বছর থেকেছি প্রতীক্ষায়
শুধু তোমার জন্য !
মনে হয় এই শব্দগুলো ।
মনে হয় বললাম কেন জানো ?
জন্মান্তরে বিশ্বাস যে করিনি কোনদিনও
তবু, আজ ইচ্ছে করে বিশ্বাস করতে
শুধু তোমার জন্য !
পরজন্মেও আসবে কি তুমি কাছে ?
নয়তো আরও সহস্র বছর থাকবো প্রতীক্ষায়
শুধু তোমার জন্য !
মৃত্যু যদি আসে কাছে,
না যদি থাকো পাশে-
মেঘ যাবে বার্তা নিয়ে ।
প্রতীক্ষার শুরু যে তখনই হয়ে যাবে
আকাশ, বাতাস, নদী-সবাইকে
বলে যাবো বার্তা দিতে তোমায় ।
মনে যদি না রাখো পরজন্মে,

আবারও রইবো প্রতীক্ষায়-
শুধু তোমার জন্য !

ধন্দ 

বদলে যাচ্ছে সবকিছু দ্রুত
চেনা মানুষগুলো লাগে অচেনা,
নাকি আমিই বদলে গেছি
সঠিক যে কিছুই বুঝতে পারিনা ।
কোন পথে যাব ধন্দ লাগে--
সময়ের সাথে তাল মেলাতে যাই,
মন পড়ে থাকে সংস্কারের বন্ধনে,
পদে পদে হোঁচট তাই খাই।
কর্তব্যের সুক্ষ্ম বেড়াজালে দম আটকায়-
মনে হয় নীল আকাশে উড়ে চলে যাই ।
মায়ার বাঁধনগুলো দেয় বেড়ি পরিয়ে,
খাঁচায় বন্দী হয়ে ইচ্ছেগুলোর গলা টিপি তাই !
বিশ্বাসে আজ ধরেছে ফাটল--
কে ভাল, কে মন্দ কিছুই বুঝিনা !
রুক্ষ পৃথিবীর কঠিন বাস্তব দিয়েছে অশ্রু অনেক,
হৃদয় জুড়ে শুধুই বিশ্বাসভঙ্গের বেদনা !

26 comments:

  1. Replies
    1. Parnadi, valobasa nio.... mon vore galo tomar comment-e

      Delete
  2. কি সাবলীল আর সচ্ছন্দ তোমার লেখাগুলো......সুভকামনা রইল

    ReplyDelete
  3. Khub Sabolil lekha.......Kobi k suvechha....R o likhun.......

    ReplyDelete
  4. Besh laglo........, Sundor lekha, Swachondo sabolilota roiache lekhai. Suvechchya rakhlam.........

    ReplyDelete
  5. খুব সাবলীল লেখা ...মন ছুঁলো ...অনেক শুভেচ্ছা রইলো রিনি :)

    ReplyDelete
  6. খুব সুন্দর লেখা ...সহজবোধ্য তাই আমার ভালো লাগলো বন্ধু ...।।

    ReplyDelete
  7. hmmmm....valo-i to laglo.....tabe ar-o valo karar abokash achhe!

    ReplyDelete
  8. AAMI ILA................ 'protikha - tomar jonyo ' mon karlo .

    ReplyDelete
  9. Proti Ti Padokhkhep Hoye Uthuk Sundor -O- Swarthok .... ;

    Sudhu Egiye Chalo .., " Prosper The Words and Flourish The Hearts " ..

    Amar Aantorik Suvechcha Roilo ....

    ALL THE BEST ..... ''

    ReplyDelete
    Replies
    1. thnx a lot dear friend..... khub khusi holam..

      Delete
  10. bah, mon chhunye gelo...ajosro valobasa o shuvechchha didi :)

    ReplyDelete
  11. বেশ ভালো লাগলো কবি।

    ReplyDelete
  12. রীনা দি সেই যেদিন প্রথম তোমাকে দেখেছি (মানে ফেসবুকে ছবি) সেদিন থেকে অদ্যাবধি তোমার এই খুব সারল্য মায়া জড়ানো মুখটা দেখলেই মনে কি শান্ত-সুশীলা এক নারী। তোমার লেখাতেও কিন্তু সেই একই পরিচয় পাওয়া যায় । কতো সহজ করে কতো সুন্দর কথা তুমি বলে দিতে পারো গো দিদি।

    ReplyDelete