আমি শ্রীলেখা মুখার্জী
বিশাখাপত্তনমে থাকি । কবিতা কে ভালোবাসি ছোটো থেকে...স্কুল কলেজ ম্যাগাজিনে অল্পবিস্তর
লিখতাম । কিন্তু নিয়মিত লেখার জন্য উৎসাহ পেলাম "মনের কোণে নিজের কলম" এই
কবিতার গ্রুপের থেকে ।
আমি প্রকৃতি কে নিয়ে,
নিজের মনটাকে নিয়ে ছন্দে ছন্দে কবিতা লিখতে খুব ভালোবাসি.......
আমার এই ভালোবাসা
কে বাড়িয়ে তুলেছে এই গ্রুপের বন্ধুরা । মনের কোণে নিজের কলম এর কাছে আমি চিরকৃতজ্ঞ......মনের
কোণের ভাবনা গুলো নিজের কলমের আঁচড়ে আনতে এই গ্রুপ শিখিয়েছে.....এখানে বন্ধুরা প্রশাসকগণ
সবসময় সহযোগীতার হাত বাড়িয়ে দেন । গত সাতমাস ধরে এদের সাহচর্যে নিজেকে ধন্য মনে করছি
।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
গোধূলির প্রেম
গোধূলিবেলা আর সবুজ
কচিপাতার
রোজ দেখা হয়
বন্ধুত্ব গড়ে ওঠে.......
গোধূলিবেলা বন্ধুত্ব
কে
ভালোবাসা ভেবে ভুল
করলো
তার পড়ন্ত বেলার শেষ
আলোটা
সবুজ কচিপাতাকে বড়ো
আদরে মাখালো
তাকে দুহাতে আঁকড়ে
ধরতে চাইলো
কচিপাতা পড়ন্ত বেলার
আলোয়
কি আর খুশী হয়......
গোধূলির ভালোবাসার
বেড়ীতে তার দমবন্ধ প্রায়
কচিপাতা অপেক্ষা করে
সারারাত ধরে
সূর্যর প্রথম আলো
অহনার তরে
অহনার পরশ তাকে আরও
সতেজ করে
গোধূলিবেলা কে সে
ভুলে যায়.....
গোধূলিবেলা বড়ো আঘাত
পেলো
চোখের জলে ভিজে গেল
বুঝলো.......
পড়ন্ত বিকেলে কি আর
ভোরের ফুল ফোটে !!
মনবাতি
মনের মোম গলছে
সামান্য উষ্ণতায়
একটু স্ফুলিঙ্গের
স্পর্শে
মন নিজেকে পুড়িয়ে
মনবাতি জ্বালছে
খুশী বিলোবে বলে
সব উষ্ণতা ভালোবাসা
নয়
মনবাতির আলোর কদর
সবাই বোঝে না
ঝাড়বাতির ঝিলিক এড়ানো
যে বড়ো কঠিন
ভালোবাসার ছায়ায় ঘেরা
একটা কুঁড়েঘর পেলে
মন তুই নিজেকে গলিয়ে
দিস
নিজেকে যেমন খুশী
বদলে নিস
মনবাতির আলো জ্বালিয়ে
রাখিস
আলোর বন্যায় ভেসে
যাক তোর ঘর
সেখানেই তোর মনবাতির
আসল কদর ।
আমি
স্বপ্নের অলিতে গলিতে
ঘোরাফেরা
বাস্তব জগতে আসতে
চাই......পারিনা
কঠিন নীরস বাস্তব...
আজকের কবিতা
কিন্তু কলম কোথায়
মানে তা
খালি স্বপ্নের ভাষা
তার আছে জানা....
তোমরা বলবে স্বার্থপর
সমাজে কোনো দায়িত্ব
নেই
কেবল চাঁদ ফুল তারাদের
করেছে দোসর
সম্পর্কের কতো টানা-পোড়েন
বিশ্বাসঘাতকতা হিংসা
দ্বেষ
সবই তো অনুভব করি
কিন্তু লিখতে কোথায়
পারি
আমি যে স্বপ্নের গলির
গোলোকধাঁধায় ঘুরে মরছি
চেষ্টা করেও বেরোতে
কোথায় পারছি
একফালি চাঁদ, বর্ষার
কালো মেঘ
কালবোশেখীর ঝড়, শরতের
নীলাকাশ
বসন্তের মাতাল বাতাস...
আমাকে পাগল করে
আমি হারিয়ে যাই স্বপ্নের
চোরাগলিতে বারেবারে....
একটা নদীর কথা
দুটি পাতা একটি কুঁড়ির
দেশে
পাহাড়ে পাহাড়ে বসন্ত
বাহারে
নদীটা বইতো হেসে
পাথর ঠেলে দুবাহু
মেলে চঞ্চল উচ্ছ্বল
সফেন সরব মুক্তির
গান কলকল ছলছল
জীবন জোয়ারে ভরপুর
নদী রহস্য বাঁকেবাঁকে
বুকভরা সুখে চলেছিল
ছুটে মহাসাগরের ডাকে
নদীর অতল বুকের মাঝে
আজ কেন করে দুরুদুরু
!!
কানে এলো তার.. তাকে
বাঁধবার
কাজ হয়ে গেছে শুরু
নদীর বুকে বীরদর্পে
খাড়া হয়ে গেল বাঁধ
শিকলবন্দী হয়ে গেল
নদী জনমানবের ফাঁদ
বিনা স্বাধীনতায়
বাঁচা বড়ো দায়
নদী....নারী জানে
সে কথা
বাঁধের বাঁধন ভেঙে
ফেলে দাও
আর নয় নীরবতা..........
বেণীমাধব কে মনে পড়ে
কখনও আমার ছিল নবম
শ্রেণী
কখনও আমিও ছিলাম ষোলো
বেণীমাধব তোমার সাথে
কই আর দেখা হলো ?
বুক ঢিপঢিপ লুকিয়ে
দেখা হলো কোথায় আর,
নবমশ্রেণী চুপিচুপি
হয়ে গেল পার...
তোমার সাথে দেখা হলে
জীবন কেমন হতো ??
কঠিন বড়ো প্রশ্নটা
যে উত্তর সহজে মিলছে নাতো !
আজকে আমার ভর-ভরন্ত
সুখের সংসার
এর মাঝে বেণীমাধব
তোমার জায়গা কোথায় আর !
এই অবেলায় মনের মাঝে
বড়ো আফশোস হয়...
তোমার সাথে তখন আমার
হলোনা কেন পরিচয় ?
যদি কোনোদিন তোমায়
দেখি বড়ো রাস্তার মোড়ে
বেণীমাধব তোমায় আমি
চিনবো কেমন করে.....?
বেণীমাধব আমি বোধহয়
করছি বাড়াবাড়ি
চোখে না দেখেও তোমার
কথা কেন ভেবে মরি !?

বেণীমাধব......... আবার পড়লাম । ভালো লাগলো একই রকম । মনবাতি জ্বলুক আর আমিও তোমার লেখার ভক্ত হয়ে পড়ে যাই একের পর এক । ভালো থেকো আর ভালো লিখো...... :)
ReplyDeleteমেঘ অনেক ধন্যবাদ ভাই । ভালোবাসা রইল ।
Deleteমনটা আবার ভরলো তোমার লেখাগুলো পড়ে.....অভিনন্দন
ReplyDeleteধন্যবাদ তাপসী । ভালোবাসা রইল ।
Deleteভীষণ ভালো লাগলো । সহজ সরল এবং প্রানবন্ত লেখনী।।
ReplyDeleteমৌ খুশী হলাম তোমার মতামত জেনে ।ভালবাসা রইল ।
Deleteখুব স্বচ্ছ ,তীক্ষ্ণ গভীর তোমার লেখা । বারবার পড়েও আবার ও পড়বার ইচ্ছে রয়ে যায় ।
ReplyDeleteঅনেক ভালোলাগা আর ভালোবাসা রইল ।
Deleteতোমার লেখায় ভালবাসা, প্রকৃতি সব আছে সহজ ভাষায়......বুঝতে পারি তাই ভালো লাগে বন্ধু ।
ReplyDeleteসুব্রতা ভালবাসা দিলাম সহজ ভাষায় ।ভালো থেকো বন্ধু ।
Deleteতোমার লিখায় সপ্ন ও সমাজের ভাবনা খুব সুন্দর ফুটে উঠেছে ............ তাই ভালোলাগা রেখে গেলাম ।
ReplyDeleteতসলিমা অনেক খুশী ছড়িয়ে দিলাম ।ভালো থেকো বন্ধু ।
Deleteখুব সুন্দর ...প্রতিটি লেখা খুব ভালো লাগলো... অনেক শুভেচ্ছা রইলো :)
ReplyDeleteরীতা.....অনেক ভালোবাসা রইল ।
Deletepagol kore deoya kobita......khub bhalo laglo
ReplyDeleteসাজু বেটা অনেক ভালোবাসা রইল তোর জন্য ।
Deleteভালো থাকিস ।
asomvob sunddar...montake aboddho kore rakhlo...onek shuvechchha didi :)
ReplyDeleteসঞ্জয়...খুব খুশী হলাম ভাই । ভালোবাসা রইল ।
Deletekhub valo laglo Sreelekha
ReplyDeleteরীনা....ধন্যবাদ ...অনেক ভালোবাসা ।
ReplyDelete